Logo
Logo
×

সারাদেশ

জাতীয় স্কুল ক্রিকেটে পিরোজপুরকে ৩১১ রানের বিশাল ব্যবধানে হারালো বীট মডেল স্কুল

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৬:২২ পিএম

জাতীয় স্কুল ক্রিকেটে পিরোজপুরকে ৩১১ রানের বিশাল ব্যবধানে হারালো বীট মডেল স্কুল

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬–এর জাতীয় পর্যায়ের প্রথম রাউন্ডে রেকর্ড গড়া জয় পেয়েছে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ। রোববার (২১ জুন) ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড, পূর্বাচল, ঢাকায় অনুষ্ঠিত ম্যাচে তারা পিরোজপুর হাইস্কুল, বরিশালকে ৩১১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে।

প্রথমে ব্যাট করতে নেমে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ ৪৪.১ ওভারে সব উইকেট হারিয়ে ৩৮০ রান সংগ্রহ করে। দলের হয়ে ইনান ইসতিয়াক অহন ৭৭ বলে ১৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল একাধিক চার ও ছক্কার মার।

৩৮১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পিরোজপুর হাইস্কুল। বীট মডেল স্কুলের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দলটি ২৩.১ ওভারে মাত্র ৬৯ রানেই গুটিয়ে যায়। ফলে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ পায় ৩১১ রানের বিশাল জয়, যা টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে অন্যতম বড় ব্যবধানের জয় হিসেবে বিবেচিত হতে পারে।

বল হাতে বীট মডেল স্কুলের ইয়াসিন আলী ছিলেন সবচেয়ে সফল। তিনি ১০ ওভারে ২৮ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন। এ ছাড়া ইনান ইসতিয়াক অহন ২ ওভার বল করে ১ উইকেট নেন।

অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ইনান ইসতিয়াক অহন। ব্যাট হাতে ১৩৮ রানের ঝলমলে ইনিংসের পাশাপাশি বল হাতেও তিনি একটি উইকেট শিকার করেন।

বিশাল ব্যবধানের এই জয়ে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. সাহাবুদ্দীন সৈকত প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন