Logo
Logo
×

সারাদেশ

কক্সবাজার বিমানবন্দরে ১০ হাজার ইয়াবাসহ এক নারী আটক

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৩:৩৫ পিএম

কক্সবাজার বিমানবন্দরে ১০ হাজার ইয়াবাসহ এক নারী আটক

কক্সবাজার বিমানবন্দরে পাচারকালে ১০ হাজার ইয়াবাসহ যাত্রীবেশী এক নারীকে আটক করেছে বিমানবন্দরের কর্মিরা।

রোববার সকালে বিমানবন্দরে ঢাকাগামী যাত্রীদের ব্যাগসহ অন্যান্য মালামাল তল্লাশীর সময় ওই যাত্রীর ব্যাগে ইয়াবা পাওয়া যায় বলে জানান, বিমানবন্দরটির ম্যানেজার মোহাম্মদ গোলাম মুর্তুজা।

আটক নারী জেসমিন আক্তার (৩৭) চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নারায়নহাট এলাকার মৃত হারুন মিয়ার মেয়ে।

বিমানবন্দর কর্মিদের বরাতে গোলাম মুর্তুজা বলেন, সকালে কক্সবাজার থেকে নভোএয়ারের ঢাকাগামী প্রথম ফ্লাইট (VQ-922) এর এক নারী যাত্রী বোর্ডিং পাস সংগ্রহের পর হোল্ড লাগেজ স্ক্যানিং করা হচ্ছিল। এসময় বিমানবন্দর স্ক্যানিংয়ের দায়িত্বরত কর্মিরা লাগেজটিতে সন্দেহজনক বস্তুর উপস্থিতির সংকেত পান। পরে যাত্রীর ল্যাপটপ ব্যাগের দুই পাশের শকপ্রুফ ফোমের ভেতরে বিশেষ কৌশলে সেলাই করে রাখা সন্দেহজনক বস্তুগুলোর প্যাকেট বের করা হয়। 

“ পরে ব্যাগের ভিতর থেকে বের করা প্যাকেটগুলো খুলে পাওয়া যায় ৯ হাজার ৮২৫ টি ইয়াবা। এসময় ঘটনাস্থলেই ব্যাগটি বহনকারি ওই নারী যাত্রীকে আটক করা হয়। “

উদ্ধার করা ইয়াবাসহ আটক নারীকে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান বিমানবন্দরের এ ম্যানেজার।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন