Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁওয়ে আল মদিনা শপিংমলে আগুন, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:১৫ পিএম

সোনারগাঁওয়ে আল মদিনা শপিংমলে আগুন, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আল মদিনা নামে একটি শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার ( ১৮ জুন) সকাল সোয়া ৯টায় এ আগুন লাগে। আগুনে আল মদিনা শপিংমলের বেইসমেন্টে থাকা বৈদ্যুতিক মিটার ও বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে যায়। প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটে নি।

সোনারগাঁও ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা জাহিদ চৌধুরী জানান, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে শপিংমলের বেইসমেন্টে থাকা বৈদ্যুতিক মিটার ও অন্যান্য ইলেকট্রিক সরঞ্জাম পুড়ে যায়। এখানে পর্যাপ্ত পানি সরবরাহ না থাকায় আগুন নিয়ন্ত্রনে আমাদের একটু বেগ পেতে হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন দোকান মালিক ভিন্ন অভিযোগ তুলেছেন। তাদের দাবি, দোকান ছাড়ার জন্য কিছু ব্যবসায়ীকে নোটিশ দেওয়া হয়েছিল। এর একদিন পরই আগুন লাগার ঘটনায় তারা সন্দেহ প্রকাশ করছেন।

শপিং মলের ভবনে থাকা ভাড়াটিয়া গোলজার হোসেন জানান, জোরপূর্বক মার্কেট থেকে বের করে দিতেই পরিকল্পিত এ অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। তিনি বলেন, এ মার্কেটে ক্যাপিটাল স্কুল নামে একটি শিক্ষা প্রতিষ্টান রয়েছে। অল্পের জন্য বেঁচে ফিরলেন এ স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা। তাদের চোখে মুখে আতঙ্কের ছাঁপ ছিল।

তিনি দাবি করে বলেন, এটা যেন সঠিক তদন্ত হয়ে আমরা সুবিচার পাই। সম্পূর্ন একটা নাটক। আমি চাই সঠিক তদন্ত করলে সব বেড়িয়ে আসবে।

এদিকে আল মদিনা শপিংমলের মালিক মাজহারুল ইসলাম নবী অভিযোগ অস্বীকার করে বলেন,এটি একটি দূর্ঘটনা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি নিয়ে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন