Logo
Logo
×

সারাদেশ

কালিয়াকৈরে গার্মেন্টসে পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৩:৪৬ পিএম

কালিয়াকৈরে গার্মেন্টসে পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করার পর ২ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডে এ ঘটনা ঘটে।

শ্রমিকদের অভিযোগ, সকালে কারখানায় কাজ শুরু করার কিছুক্ষণ পর তারা কারখানার সরবরাহকৃত পানি পান করেন। এরপর ধীরে ধীরে অনেকের মাথা ঘোরা, বমি, দুর্বলতা ও অজ্ঞান হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। প্রথমে চতুর্থ তলার কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লেও পরে অন্যান্য ফ্লোরের শ্রমিকদের মধ্যেও একই ধরনের সমস্যা দেখা দেয়।

অসুস্থ শ্রমিকদের মধ্যে নারী শ্রমিকের সংখ্যাই বেশি বলে জানা গেছে। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে দ্রুত তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আশপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। অনেককে কারখানার ভেতরেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শ্রমিক জাহিদ, মাজেদুল ও তন্নি আক্তার জানান, তারা প্রতিদিনের মতো কারখানার সরবরাহকৃত পানি পান করেছিলেন। তবে পানি পান করার কিছু সময়ের মধ্যেই অসংখ্য শ্রমিকের মধ্যে অস্বাভাবিক শারীরিক সমস্যা দেখা দেয়। অনেকেই ফ্লোরে পড়ে যান, কেউ কেউ বমি করেন এবং কয়েকজন অচেতন হয়ে পড়েন।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন বলেন, সকাল সাড়ে ১০টার পর থেকে অসুস্থ শ্রমিকদের হাসপাতালে আনা শুরু হয়। রোগীর সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় হাসপাতালের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করছেন।

ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন