Logo
Logo
×

সারাদেশ

হাটহাজারীতে ট্রাক পুকুরে পড়ে হেলপার নিহত

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৬:২২ পিএম

হাটহাজারীতে ট্রাক পুকুরে পড়ে হেলপার নিহত

হাটহাজারী উপজেলার চারিয়া এলাকায় ইটভাটার পুকুরে ইটবোঝাই ট্রাক পড়ে শাহীন (২৮) নামের এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৭ জুন) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজের প্রায় দুই ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে হাটহাজারী ফায়ার সার্ভিস। নিহত শাহীন নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এতে ট্রাকের উপর থাকা হেলপার শাহীন নিখোঁজ হন। খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নানের নেতৃত্বে আগ্রাবাদ ফায়ার স্টেশনের ডুবুরি দল অভিযান চালায়। এক পর্যায়ে বেলা ২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ট্রাক হেলপার শাহিনের মরদেহ উদ্ধার করেন। এদিকে দুর্ঘটনার পর পুকুরে তলিয়ে যাওয়া ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানায় ফায়ার সার্ভিস।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন