টেকনাফে সশস্ত্র গোষ্ঠীর মাটিচাপা অস্ত্রভাণ্ডার উন্মোচন, উদ্ধার ১০ গ্রেনেড
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৪:২০ পিএম
কক্সবাজারের টেকনাফের লবণ মাঠে মাটির নিচে ‘সশস্ত্র গোষ্টির লুকিয়ে রাখা’ হ্যান্ড গ্রেনেড, গুলি ও গাঁজা উদ্ধার করেছে কোস্ট গার্ড।
রোববার দুপুরে কোস্ট গার্ড টেকনাফ স্টেশন দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, টেকনাফ স্টেশন ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুত্তাকীন সিদ্দিকী।
তবে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়াত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুত্তাকীন সিদ্দিকী বলেন, শনিবার রাত ১০ টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকায় সশস্ত্র গোষ্টির কতিপয় দুর্বৃত্ত সীমান্ত ব্যবহার করে পাচারের উদ্দ্যেশে মাটির নিচে মজুদ করার তথ্য পায় কোস্ট গার্ড। পরে কোস্ট গার্ডের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
টেকনাফে সশস্ত্র গোষ্ঠীর মাটিচাপা অস্ত্রভাণ্ডার উন্মোচন, উদ্ধার ১০ গ্রেনেড
“ এসময় ঘটনাস্থল লবণ মাঠে তল্লাশী চালিয়ে মাটির খুঁড়ে পাওয়া যায় ১০ টি হ্যান্ড গ্রেনেড, ২৮ টি গুলি ও ২ কেজি গাঁজা। “
তিনি বলেন, “ উদ্ধার করা হ্যান্ড গ্রেনেডগুলো মিয়ানমার সেনাবাহিনীর ব্যবহৃত গ্রেনেড সদৃশ। বাংলাদেশের সীমান্ত ব্যবহার কতিপয় সশস্ত্র গোষ্টি পাচার কিংবা নাশকতা সৃষ্টির উদ্দ্যেশে মজুদ রেখেছিল। “
উদ্ধার করা অস্ত্রের চালান মজুদের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কোস্ট গার্ড তৎপরতা অব্যাহত রেখেছে বলে জানান লে. কমান্ডার মোঃ মুত্তাকীন সিদ্দিকী।
তিনি জানান, এ ঘটনায় টেকনাফ থানায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।



