Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে এশিয়ান হাইওয়ের ময়লা অপসারণ, বালি ভরাট শেষে বৃক্ষরোপণ কর্মসূচি

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১১:৫৮ এএম

রূপগঞ্জে এশিয়ান হাইওয়ের ময়লা অপসারণ, বালি ভরাট শেষে বৃক্ষরোপণ কর্মসূচি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের পাশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা ময়লার ভাগার অপসারণ করে পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে বালি ভরাট ও বৃক্ষরোপণ কর্মসূচি পরির্দশন করেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রবিবার সকালে উপজেলার গোলাকান্দাইলস্থ এশিয়ান হাইওয়ে সড়ক এলাকায় ময়লার ভাগার অপসারণ কার্যক্রম পরিদর্শন শেষে সেখানে বৃক্ষ রোপণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম,জেলা সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাউদ্দিন, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয় বাসিন্দারা জানান,দীর্ঘদিন ধরে ওই স্থানে ময়লা-আবর্জনা ফেলার কারণে দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রব এবং পরিবেশ দূষণের সৃষ্টি হয়েছিল। ময়লার ভাগার অপসারণ ও বৃক্ষরোপণের ফলে এলাকার পরিবেশ উন্নত হবে এবং সড়কের সৌন্দর্যও বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন