Logo
Logo
×

সারাদেশ

বিজিবি টহলদলে হামলার চেষ্টা, ভারতীয় চোরাকারবারি গুলিবিদ্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১১:০৫ এএম

বিজিবি টহলদলে হামলার চেষ্টা, ভারতীয় চোরাকারবারি গুলিবিদ্ধ

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টার ঘটনায় এক ভারতীয় চোরাকারবারি গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (১৩ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে বড়লেখা সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিলেন সদস্যরা। এ সময় দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করা হলে তারা ধারালো অস্ত্র নিয়ে বিজিবি টহলদলের ওপর আক্রমণের চেষ্টা চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি ছুড়লে একজন চোরাকারবারি আহত হয়। পরে আহত ব্যক্তি ও তার সহযোগী দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

বিজিবি জানিয়েছে, ঘটনার পর গোয়েন্দা অনুসন্ধান ও আইনানুগ কার্যক্রম চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন