Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রাম বিদ্যুৎ ভবনে সিবিএ নেতাদের সাথে প্রকৌশলীর হাতাহাতি

Icon

চট্টগ্রাম অফিস

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৮:৩৩ এএম

চট্টগ্রাম বিদ্যুৎ ভবনে সিবিএ নেতাদের সাথে প্রকৌশলীর হাতাহাতি

চট্টগ্রাম বিদ্যুৎ ভবনে সিবিএ নেতাদের সাথে সহকারী প্রকৌশলীর হাতাহাতির ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে ইউনিয়নের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট গাজী আইয়ুব আলীসহ নেতাকর্মীদের প্রকৌশলী মেহেদী হাসানকে মারধর করতে দেখা যায়। এ সময় বাধা দিতে আসা এক মহিলা কর্মীকেও লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ। তবে ইউনিয়ন বলছে, প্রকৌশলীই আগে হাত তুলেছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছেন। বিষয়টি তদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

জানা গেছে, বিদ্যুৎ ভবনের কম্পিউটার দপ্তরে একটি সভায় হঠাৎ করে প্রবেশ করে সিবিএ'র নেতাকর্মীরা। এসময় প্রকৌশলীর  মেহেদী হাসান তাদেরকে উদ্দেশ্য করে কটূক্তি ও গালিগালাজ করেন এবং ইউনিয়ন নেতাদের গুণ্ডা-মাস্তান আখ্যায়িত করে গায়ে হাত তোলেন। একই ঘটনায় এ.কে.এম তৌহিদ আলী, ডাটা এন্ট্রি অপারেটরও নেতাদের মারতে তেড়ে আসেন বলে অভিযোগ। 

এছাড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, সিবিএ’র কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট গাজী আইয়ুব আলীসহ নেতাকর্মীরা প্রকৌশলী মেহেদী হাসানকে মারধর করছে। এসময় এক মহিলা কর্মী মেহেদী হাসানকে বাঁচাতে এলে তাকেও চড় থাপ্পড় মারতে থাকে।

ইউনিয়ন সূত্রে জানা যায়, গত মে ২০২৬ মাসে কম্পিউটার দপ্তরের একজন ডাটা এন্ট্রি অপারেটর দুর্নীতি মামলায় কারাগারে যাওয়ায় পদটি শূন্য হয়। ওই শূন্য পদে ইউনিয়নের একজন কর্মচারীর আত্মীয়ের জন্য সুপারিশ করা হলেও সেখানে আওয়ামী পরিবারের সন্তানকে নিয়োগ দেওয়া হয়। এমনকি ঈদুল আযহার আগের দিন অতি গোপনে এই নিয়োগ সম্পন্ন করা হয় বলে অভিযোগ, এবং প্রধান প্রকৌশলীকেও এ বিষয়ে অবহিত করা হয়নি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউনিয়নের সভাপতি মো. হাফিজুর রহমান জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত একটি চিহ্নিত গোষ্ঠী বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার লক্ষ্যে নিয়মিত তৎপরতা চালিয়ে আসছে। ইউনিয়নের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে। কম্পিউটার দপ্তরে একটি বিতর্কিত নিয়োগ নিয়ে আলোচনার জন্য ইউনিয়নের নেতারা নির্বাহী প্রকৌশলীর কক্ষে গেলে মেহেদী হাসান সেখানে উপস্থিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে কটূক্তি ও গালিগালাজ করেন এবং ইউনিয়ন নেতাদের গুণ্ডা-মাস্তান আখ্যায়িত করে গায়ে হাত তোলেন। এ সময় একই ঘটনায় গোপালগঞ্জের আওয়ামী ক্যাডার এ.কে.এম তৌহিদ আলী, ডাটা এন্ট্রি অপারেটরও নেতাদের মারতে তেড়ে আসেন বলে অভিযোগ।

এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ দক্ষিণাঞ্চল, বিউবো, চট্টগ্রামের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, দুই পক্ষ আমার কাছে অ্যাপ্লিকেশন দিয়েছে। অফিসার বলছে তাকে অ্যাটাক করেছে আর শ্রমিকরা বলছে তাদেরকে বকাঝকা করেছে। আমি বিষয়টি তদন্তের জন্য ঢাকায় পাঠিয়ে দিয়েছি। এছাড়া জিডির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জিডি করতে গেছে বলে আমি জানি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন