Logo
Logo
×

সারাদেশ

এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি নির্মাণের সুবিধা দেওয়া হবে: গণপূর্ত মন্ত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৫:০৬ পিএম

এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি নির্মাণের সুবিধা দেওয়া হবে: গণপূর্ত মন্ত্রী

আগামী এক বছরের মধ্যে মানুষ যেন ঝিলমিল প্রকল্পে বাড়ি-ঘর নির্মাণ করতে পারেন, সেই লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। দীর্ঘদিন ধরে এই প্রকল্পের আশানুরূপ অগ্রগতি না থাকলেও এখন তা দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে।

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বাস্তবায়িত ঝিলমিল আবাসিক প্রকল্প পরিদর্শনকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এসব কথা বলেন। চলমান নাগরিক সুবিধা ও অবকাঠামো উন্নয়নঝিলমিল প্রকল্পকে দ্রুত বসবাসের উপযোগী করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউক বেশ কিছু দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে।

প্রকল্প এলাকায় স্থায়ী থানা স্থাপনের কাজ চলমান। বর্তমানে স্থানীয় থানার ৫টি টহল টিম সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছে। এছাড়া পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। প্রকল্প অভ্যন্তরে আধুনিক স্কুল ও হাসপাতাল নির্মাণের কাজ চলছে। বর্জ্য শোধনের জন্য ইটিপি (ETP) সেন্টার এবং প্রকল্প এলাকা আলোকিত করতে স্ট্রিট লাইট বসানোর কাজ চলমান। আবাসন সংকট নিরসনে দ্রুতই এ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের নির্মাণকাজ শুরু হবে।

পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মো: নজরুল ইসলাম এবং রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: রিয়াজুল ইসলাম। প্রকল্পের সাইট অফিসে আয়োজিত এক সভায় প্রকল্প পরিচালক মো: আমিনুর রহমান কাজের বর্তমান অগ্রগতি এবং ভবিষ্যৎ রূপরেখা উপস্থাপন করেন। সভায় প্লট বরাদ্দপ্রাপ্তদের পক্ষ থেকে ঝিলমিল সোসাইটির কোষাধ্যক্ষ মো: মোশারফ হোসেন বক্তব্য রাখেন এবং দ্রুত নাগরিক সুবিধা নিশ্চিতের দাবি জানান।

পরিদর্শনে অন্যান্যদের মধ্যে রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তা শেখ মতিয়ার রহমান, মোহাম্মদ জহিরুল ইসলাম, এরাদুল হক, প্রধান নগর পরিকল্পনাবিদ মো: আশরাফুল ইসলাম এবং কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: উমর ফারুক উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন