Logo
Logo
×

সারাদেশ

নাগেশ্বরীতে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৭:২২ পিএম

নাগেশ্বরীতে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পৃথক দুই ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন নাগেশ্বরী পৌর এলাকার ফকিরটারী বাগডাঙ্গা গ্রামের শাহিনুর আলমের ছেলে মাহবুবুল হাসান মুহিত এবং উপজেলার বামনাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা এলাকার সাবু মিয়া, তিনি মজিবর রহমানের ছেলে।

স্বজনরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মাহবুবুল হাসান মুহিত বাড়িতে আইপিএসের ব্যাটারির সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে দুপুর ১২টার পর বামনাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্সের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন সাবু মিয়া। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান বলেন, দুইজনের মৃত্যুর বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে থানায় জানানো হয়নি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই দিনে পৃথক দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন