Logo
Logo
×

সারাদেশ

অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে বগুড়ায় ১৫ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৭:১৮ পিএম

অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে বগুড়ায় ১৫ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু

সমাজসেবা অধিদপ্তর, বগুড়া জেলা কর্তৃক অনগ্রসর জনগোষ্ঠীর মৌলিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ১৫ দিনব্যাপী ‘বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় বগুড়া ডায়াবেটিস হাসপাতালের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে অনগ্রসর জনগোষ্ঠীর বিভিন্ন পেশাজীবী পরিবারের ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. রকনুল হক।

‘বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন’ প্রশিক্ষণ কোর্সে কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাঃ আতাউর রহমান এবং কোর্স সমন্বয়কের দায়িত্বে রয়েছেন মো. শফিকুল ইসলাম।

সমাজসেবা অধিদপ্তর, বগুড়া জেলা সূত্রে জানা যায়, প্রশিক্ষণরত প্রত্যেক শিক্ষার্থীকে যাতায়াত ভাতা হিসেবে প্রতিদিন ৫০০ টাকা প্রদান করা হবে। এছাড়াও প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের আত্মকর্মসংস্থানে উৎসাহিত ও সাবলম্বী করে তুলতে জনপ্রতি ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ প্রশিক্ষণার্থীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের নতুন পথ তৈরি করতে সহায়ক ভূমিকা রাখবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন