Logo
Logo
×

সারাদেশ

৯ বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৬:৪৬ পিএম

৯ বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুরে ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে রাকিবুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার রাকিবুল উপজেলার বেজোড়া উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ মে সকালে শিশুটি বাবা-মায়ের সঙ্গে মাঠে কাজ শেষে বাড়ি ফিরছিল। পথে রাকিবুল তাকে আম কুড়ানোর কথা বলে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে একটি কক্ষে নিয়ে শিশুটিকে বলাৎকার করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে শিশুটি শারীরিক ব্যথা অনুভব করলে বিষয়টি মাকে জানায়। এরপর তার বাবা থানায় অভিযোগ করেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল  বলেন, শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে বাগবাড়ি এলাকা থেকে অভিযুক্ত রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন