Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৭:৩৯ পিএম

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

নরসিংদীতে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। শনিবার দুপুরে  শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নে মনোরটেক এলাকায়প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ব্যাটারিচালিত বিভাটেকরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। 

 এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় মাধবদীর গদারচরে ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হন।

শিবপুরের দুর্ঘটনায় নিহত দুজন হলেন, মো. রুবেল শেখ (১৭) ও জুনায়েদ মিয়া (১২)। দুর্ঘটনাকবলিত বিভাটেকরিকশার চালক রুবেল ও যাত্রী জুনায়েদ। রুবেল ও জুনায়েদ উপজেলার চক্রধা ইউনিয়নের লাকুশি গ্রামের মো. খোরশেদ শেখ ও আল আমিন মিয়ার ছেলে। এ ছাড়া গতকাল সন্ধ্যায় মাধবদীতে বাসচাপায় নিহত ব্যক্তির নাম কুসুম আলী (৩৫)। তিনি কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার তাহেরাবাদ এলাকার মো. শহর আলীর ছেলে।

নিহতদের স্বজন ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে  লাকুশি গ্রাম থেকে রুবেল শেখের বিভাটেক রিকশায় চেপে মা মাহফুজা আক্তার ও ছেলে জুনায়েদ মিয়া শিবপুর সদরে যাচ্ছিলেন। অন্যদিকে একটি প্রাইভেটকার শিবপুর থেকে মনোহরদীরতে যাচ্ছিল। বিভাটেক রিকশাটি চক্রধা ইউনিয়নের মনোরটেক এলাকায় ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কে উঠার পর ওই প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩ জনই আঞ্চলিক সড়কে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পেয়ে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ।এসময়  হাসপাতালে নেওয়ার পথেই জুনায়েদ মিয়ার মৃত্যু হয়। পরে  হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জুনায়েদকে মৃত ঘোষণা করে রুবেল শেখকে ঢাকায় রেফার্ড করেন। অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে রুবেল শেখেরও মৃত্যু হয়। পরিবারের সদস্যরা তাদের লাশ নিজ নিজ বাড়িতে নিয়ে যান। 

শিবপুর থানার উপপরিদর্শক (এসআই)  মো. জামাল মোস্তফা  বলেন , প্রাইভেটকারের ধাক্কায় বিভাটেকের চালক ও শিশু যাত্রীসহ দুজন নিহত হয়েছেন। এরই মধ্যে প্রাইভেটকারটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এই ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

এদিকে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা দিকে মাধবদী থানার গদারচর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ইসলাম সিএনজি পাম্পের সামনে বাসচাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী কুসুম আলী (৩৫)।

হাইওয়ে পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, দুর্ঘটনার সময় মোটরসাইকেলে চেপে কুসুম আলী ঢাকা থেকে কিশোরগঞ্জের অষ্টগ্রামে যাচ্ছিলেন। অন্যদিকে সিলেট থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাজধানী ঢাকার দিকে যাচ্ছিল। ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীর গদারচর এলাকার ইসলাম সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসটি দ্রুতগতিতে আরেকটি গাড়িকে ওভারটেক করার সময় ওই মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় মহাসড়কে ছিটকে পড়ে কুসুম আলী ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে থেকে তাঁর লাশ উদ্ধার করে।

ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন