Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৫:০১ পিএম

বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।

বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দীন বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

কাহালু ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সবুজ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহ উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় আরও কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন বলেন, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। সেখানে পৌঁছানোর পর দুর্ঘটনার বিস্তারিত জানা যাবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন