Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামের চিলমারীতে বালু ব্যবসায়ীদের অবৈধ টোল ঘর গুঁড়িয়ে দিল এলাকাবাসী

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৪:৫৬ পিএম

কুড়িগ্রামের চিলমারীতে বালু ব্যবসায়ীদের অবৈধ টোল ঘর গুঁড়িয়ে দিল এলাকাবাসী

কুড়িগ্রামের চিলমারীতে দীর্ঘদিন থেকে একটি বালু সিন্ডিকেট অবৈধ বালু ব্যবসা পরিচালনা করে আসছিল। বিভিন্ন মহলে লিখিত ও মৌখিক অভিযোগ দিয়ে কাজ না হওয়ায় মানববন্ধনের আয়োজন করেছে এলাকাবাসী। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী বালু ব্যবসায়ীদের বালু ব্যবসায়ীদের অবৈধ তিনটি টোল ঘর ভেঙে গুড়িয়ে দেয়।

শনিবার (৩০ মে) দুপুরে জেলার চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরের ঘাট এলাকায় মানববন্ধন কর্মসূচির আয়োজন করে স্থানীয়রা। এ সময় মানবন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের অধ্যাপক তুহিন ওয়াদুদ। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নদী রক্ষা কমিটির সভাপতি নিহারিকা শারমিন (দীপি), কার্যকরী সদস্য মো. শাহজালাল, প্রধান শিক্ষক রুহুল আমিন, খন্দকার বদরুল ইসলাম  রাঞ্জু, আশিক ইকবাল ইশাত, রফিকুল ইসলাম রতন, আকতারা লিপি ও ভূক্তভোগী রাবেয়া বেগম।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন