Logo
Logo
×

সারাদেশ

চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ১০:১১ এএম

চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীবেষ্টিত চর আব্দুল্লাহতে ঘুরতে গিয়ে আটকা পড়া দেড়শতাধিক পর্যটককে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ১২টার দিকে তাদের উদ্ধার করা হয়।

শনিবার (৩০ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা প্রশাসন সূত্র জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আটকা পড়া পর্যটকদের চর থেকে উদ্ধার করে আলেকজান্ডার নিয়ে আসা হয়। এর আগে, বিকেলে কয়েকটি ইঞ্জিনচালিত নৌকাযোগে পর্যটকরা চরে ঘুরতে যান। সেখানে পৌঁছানোর পরপরই ঝড়-বৃষ্টি শুরু হয়। নদী উত্তাল থাকায় ঝুঁকিতে আর তাদের ফেরা হয়নি।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, চরে দেড়শতাধিক মানুষ ঘুরতে গিয়ে আটকা পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নদীতে জোয়ার আসার পর রাতে তাদেরকে নিয়ে আসা হয়েছে।

এ ব্যাপারে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, আটকা পড়া পর্যটকদের নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম। খবর পেয়ে সেখানে থানা-পুলিশ ও নৌপুলিশ পাঠানো হয়৷ পরে রাতে তাদেরকে নিরাপদে উদ্ধার করে আনা হয়েছে। সবাই বাড়ি ফিরেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের সময় লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা আলেকজান্ডার মেঘনা নদীর বেড়িবাঁধে ঘুরতে আসেন। এই বিনোদনকেন্দ্রটি মিনি কক্সবাজার হিসেবেও পরিচিত। এরমধ্যে নদীবেষ্টিত চরেও অনেকে ঘুরতে যান। শুক্রবার বিকেলেও কয়েকটি ইঞ্জিনচালিত ট্রলারে করে মানুষজন ঘুরতে গিয়েছিলেন। এরমধ্যে নারী-পুরুষ ও শিশুরাও রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন