Logo
Logo
×

সারাদেশ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৯:৫৮ এএম

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

বুধবার (২৭ মে) সকাল ৭টা থেকে দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। এতে ঈদযাত্রায় ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। হঠাৎ ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন ঘরমুখো মানুষ, পশুবাহী যানবাহনের চালক ও খামারিরা।

জানা গেছে, ফেরি চলাচল বন্ধ হওয়ার আগে এ নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছিল। বর্তমানে দৌলতদিয়া প্রান্তে তিনটি ফেরি আটকে রয়েছে। নদীতে তীব্র স্রোত ও ঝড়ো বাতাসের কারণে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সাময়িকভাবে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

ঘাট এলাকায় অপেক্ষমাণ যাত্রীরা জানান, ঈদকে সামনে রেখে বাড়ি ফেরার উদ্দেশ্যে ভোর থেকেই তারা ঘাটে এসে অপেক্ষা করছেন। কিন্তু আকস্মিকভাবে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে পশুবাহী ট্রাকগুলো দীর্ঘ সময় আটকে থাকায় খামারিরা চরম উদ্বেগে রয়েছেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক, মো. সালাহউদ্দিন বলেন, কালবৈশাখী ঝড়, বৈরী আবহাওয়া এবং নদীতে প্রচণ্ড স্রোতের কারণে নিরাপত্তার স্বার্থে বুধবার সকাল ৭টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় যানবাহনের চাপ ক্রমেই বাড়ছে। দুর্ভোগ এড়াতে দ্রুত ফেরি চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন