Logo
Logo
×

সারাদেশ

সিরাজগঞ্জে বাসচাপায় ৩ জন নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৮:৩৩ পিএম

সিরাজগঞ্জে বাসচাপায় ৩ জন নিহত

সিরাজগঞ্জের সলঙ্গায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন চড়িয়া এলাকায় র‌্যাব-১২ সদর দপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সলঙ্গা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি মহাসড়কের চড়িয়া র‌্যাব কার্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি রাজশাহীগামী দ্রুতগতির যাত্রীবাহী বাস সেটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসচাপায় ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘাতক বাসটিকে আটক ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন