Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৮:১৫ পিএম

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

বগুড়ার কাহালুতে বাসের ধাক্কায় রিকশা-ভ্যানের যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছে। সোমবার (২৫ মে) বিকেল ৪টার দিকে কাহালু উপজেলার কাজিপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেমি আকতার (৪০) ও তার কুড়ি বছর বয়সী মেয়ে তনু আকতার। ওই ঘটনায় রিকশাভ্যান চালক আহত হয়েছেন। তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম।

পুলিশের এই কর্মকর্তা জানান, জেমি আকতার তার মেয়ে তনুকে নিয়ে রিকশা-ভ্যানে কাজিপাড়া থেকে বিবিরপুকুরের দিকে যাচ্ছিল। এ সময় রাজশাহীগামী একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারএবং আহত রিকশা-ভ্যান চালককে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

তিনি আরও বলেন, লাশ দুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি এবিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন