Logo
Logo
×

সারাদেশ

চৌদ্দগ্রামে এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত

Icon

চৌদ্দগ্রাম প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৪:৪২ পিএম

চৌদ্দগ্রামে এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে কুমিল্লার চৌদ্দগ্রামে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে চৌদ্দগ্রাম মাইক্রোস্ট্যান্ড এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন হাসনাত আব্দুল্লাহ।

এর আগে দুই দিন আগে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে “আগামীকাল থেকে আমরা ঘুরবো কুমিল্লার হাটে ঘাটে গ্রামে গঞ্জে। মাটির মানুষের কাছে শুনবো তাদের প্রত্যাশার কথা। সবাইকে এই যাত্রায় আমন্ত্রিত।” — এমন স্লোগান দিয়ে পদযাত্রার ঘোষণা দেন তিনি।

পদযাত্রাকে কেন্দ্র করে এলাকায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এতে কুমিল্লা জেলা, বিভিন্ন উপজেলা ও চৌদ্দগ্রাম উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় শিক্ষার্থী, তরুণ ও সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেন।

পথসভায় বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহসহ জেলা পর্যায়ের আরও কয়েকজন নেতাকর্মী। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তরুণ সমাজের ভূমিকা এবং জনসম্পৃক্ত রাজনৈতিক কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন।

বক্তব্যকালে হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের তরুণ সমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। তিনি একটি বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

কর্মসূচি শেষে পদযাত্রাটি চৌদ্দগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

জাতীয় নাগরিক পার্টি নেতারা জানান, জনসম্পৃক্ত কর্মসূচির অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের পদযাত্রা অব্যাহত থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন