Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে হেলপার নিহত

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০২:৩৩ পিএম

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে হেলপার নিহত

বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের এক হেলপার নিহত হয়েছেন।  সোমবার সকালে উপজেলার বনানী বাজার এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. বিটুল (৩৭)। তিনি বগুড়ার সোনাতলা উপজেলার ভেলুপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. বুলু মিয়া।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, সকাল ছয়টার দিকে বনানী বাজারের সামনে মহাসড়কে যাত্রীবাহী এ বি ডিলাক্স বাসের সঙ্গে পাথরবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের হেলপার বিটুল গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আশিক ইকবাল আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করে শেরপুর হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন