Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধে স্কুল মাঠে ঝাড়ু হাতে ডিসি অন্নপূর্ণা দেবনাথ

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৯:৪১ পিএম

কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধে স্কুল মাঠে ঝাড়ু হাতে ডিসি অন্নপূর্ণা দেবনাথ

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এবার মাঠে নেমেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। শুধু নির্দেশনা নয়, নিজ হাতে ঝাড়ু তুলে নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে সচেতনতার ব্যতিক্রমী বার্তা দিয়েছেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

শনিবার (১৬ মে) সকালে শহরের কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেন প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। প্রতি সপ্তাহের শনিবার নিয়মিত পরিচালিত কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতেই জেলা প্রশাসক বিদ্যালয় প্রাঙ্গণে ঝাড়ু দিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন। পরে উপস্থিত সবাই বিদ্যালয় চত্বর ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এ সময় জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো সচেতনতা ও পরিচ্ছন্নতা। ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে মশার বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হতে হবে।

তিনি আরও বলেন, কুড়িগ্রামে এখনো বড় ধরনের ডেঙ্গু পরিস্থিতি তৈরি হয়নি। তবে বর্ষা মৌসুমকে সামনে রেখে এখন থেকেই সতর্ক থাকতে হবে। প্রশাসনের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক সংগঠন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক নাজমুন নাহার বিউটি, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জেলা বিএনপির সদস্য ডা. রকিবুল হাসান বাঁধন প্রমুখ।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বাড়তে পারে। তাই আগাম সতর্কতা, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন