Logo
Logo
×

সারাদেশ

তিস্তায় ডুবে দুই সহোদরের মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৬:১৮ পিএম

তিস্তায় ডুবে দুই সহোদরের মৃত্যু

লালমনিরহাটে তিস্তা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের সলেডি স্প্যার বাঁধ এলাকায় তিস্তা নদীতে ডুবে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলো- সদর উপজেলার রাজপুর ইউনিয়নের খলাইঘাট নিম্ন মাধ্যমিকের প্রধান শিক্ষক রেজাউল ইসলামের ছেলে কলেজছাত্র সিফাত আহমেদ (১৮) ও নবম শ্রেণির ছাত্র স্বচ্ছ আহমেদ (১৪)। তারা দুই ভাই লালমনিরহাট ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থী। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে তিস্তা নদীর চরাঞ্চলে অন্যান্য দিনের মতো শনিবার দুপুরে গ্রামের সহপাঠিদের সাথে খেলতে যান দুই ভাই সিফাত আহমেদ ও স্বচ্ছ আহমেদ। 

খেলা শেষে স্বচ্ছ আহমেদ তিস্তা নদীতে গোসলে নেমে গভীর পানিতে ডুবে যায়। ছোট ভাইকে বাঁচাতে নদীতে লাফ দিলে বড় ভাই সিফাত আহমেদও ডুবে যান। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

রাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ডাবলু অধিকারী বলেন, ছোট ভাই গোসলে নেমে গভির পানিতে ডুবে যাচ্ছিল। সেই ছোট ভাইকে বাঁচাতে গিয়ে ডুবে মারা যায় বড় ভাই। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন