Logo
Logo
×

সারাদেশ

মনোহরগঞ্জে ১৮ স্থানে বসছে অস্থায়ী পশুর হাট

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৪:৪৯ পিএম

মনোহরগঞ্জে ১৮ স্থানে বসছে অস্থায়ী পশুর হাট

মনোহরগঞ্জে ২১ টি স্থানে বসছে কোরবানির পশুর হাট। তবে ৩ টি তে স্থায়ী হাট থাকায়  ১৮ টি স্থানে অস্থায়ীভাবে কোরবানির পশুর হাট বসার অনুমতি দিয়েছে উপজেলা প্রশাসন।  উপজেলা প্রশাসন সূত্র জানা যায়,শর্ত সাপেক্ষে দরপত্রের মাধ্যমে ইজারাদারদেরকে নিম্নলিখিত বাজার সমূহে পশুর হাট বসার অনুমতি দেওয়া হয়েছে। 

উল্লেখিত পশুর হাট সমূহ, স্থায়ী পশুর হাট মনোহরগঞ্জ উপজেলা সদরে মনোহরগঞ্জ বাজার , লক্ষনপুর বাজার ও হাসনাবাদ বাজার। 

অস্থায়ী পশুর হাটের মধ্যে, বাইশগাও বাজার ,মান্দারগাও বাজার , শাকতলা বাজার, লাল চাঁদপুর বাজার ,বড় কেশতলা বাজার, পোমগাও বাজার, নরহরিপুর বাজার, আশির পাড় বাজার,মৈশাতুয়া বাজার ,খিলা বাজার, কাশিপুর বাজার বান্দুয়াইন বাজার,শিকচাইল বাজার , দিঘিরপাড় বাজার , নাথের পেটুয়া স্টেশন বাজার, নাথেরপেটুয়া পুরাতন বাজার,ভোগই বাজার ,বিপুলাসার বাজার ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মহিবুল্লাহ জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মনোহরগঞ্জে প্রায় ১২ হাজার পশুর চাহিদা রয়েছে সেই তুলনায় খামারিদের কাছে ১২ হাজার ৯৫৩ টি  গবাদি পশু মজুদ আছে। 

তারমধ্যে ৯ হাজার ৩০৫ টি গরু, ৩ হাজার ৫৬৯  ছাগল ও ৬৪ টি মহিষ রয়েছে। চারটি মেডিকেল টিম প্রতিনিয়ত বিভিন্ন বাজারে সেবা প্রদানের জন্য নিয়োজিত থাকবেন বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা  গাজালা পারভিন রুহী জানান,  ৩ টি স্থায়ী এবং ১৮ টি অস্থায়ী পশুর হাটের অনুমতি দেওয়া হয়েছে। কোরবানির পশু বেচা কেনায় কোন রকম অনিয়ম প্রতিরোধে ভ্রাম্যমান আদালত মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী মনিটরিং করবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন