Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় অবৈধ জুস কারখানায় অভিযান, সুপারভাইজারের কারাদণ্ড

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৬:১৯ পিএম

বগুড়ায় অবৈধ জুস কারখানায় অভিযান, সুপারভাইজারের কারাদণ্ড

বগুড়ায় একটি জুস কারখানায় অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে কারখানার এক সুপারভাইজারকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (০৬ মে) দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সদর উপজেলার চাঁদপুর এলাকায় ‘ড্রাগন ফুড অ্যান্ড বেভারেজ’ কারখানায় জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ। এসময় নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, খাদ্য পরিদর্শক মো. সিদ্দিকুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।

অভিযানে কারখানায় অননুমোদিত রাসায়নিক ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে জুস উৎপাদনের প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া মান নিয়ন্ত্রণকারী সংস্থার অনুমোদন ছাড়াই উৎপাদন কার্যক্রম চালানো হচ্ছিল এবং অনুমোদন না থাকলেও পণ্যের মোড়কে সিল ও লোগো ব্যবহার করা হচ্ছিল।

কারখানাটি নিবন্ধন ছাড়াই পরিচালিত হচ্ছিল বলেও জানা গেছে।

এসব অভিযোগে কারখানার সুপারভাইজার মো. আরিফুর রহমান (৩১) দোষ স্বীকার করলে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর বিভিন্ন ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং কারাগারে পাঠানো হয়।

এ সময় প্রায় ৩৭০ কেস জুস জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন