Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে চোরাই মোটরসাইকেলসহ দুজন গ্রেপ্তার

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১০:২৩ পিএম

নরসিংদীতে চোরাই মোটরসাইকেলসহ দুজন গ্রেপ্তার

নরসিংদীর পাচদোনায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ০২ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ইয়ামাহা এফজেড-১৫০ সিসিসহ ৩টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (৫ মে) সকালে সদর উপজেলার পাচদোনা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তারসহ মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল কায়েস আকন্দ বিষয়টি জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর গুপ্তপাড়া এলাকার মো. চান মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম বাবু (২৩) ও মাধবদীর পাঁচদোনার পাঁচবাগ বেপারী পাড়া এলাকার মো. েসেলিম মিয়ার ছেলে মো. ইমরান হোসেন (২১)। 

পুলিশ জানায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পাঁচদোনা এলাকায় ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। এসময় চলতি বছরের ১৮ জানুয়ারি দিবাগত রাত্রে সদর মডেল থানার দগরিয়া এলাকা থেকে চুরি হয়ে যাওয়া ০১টি ম্যাটব্লু কালারের ইয়ামাহা এফজেড-১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করেন। উক্ত মটরসাইকেল চুরির ঘটনার সাথে জড়িত মো. সাইফুল ইসলাম বাবু ও মো. ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয়ের সময় পাঁচদোনা জব্বার টাওয়ারের সামনে থেকে আরো ০২ টি চোরাই মটর সাইকেল উদ্ধার করা হয়। এই সময় মোটরসাইকেল চোর চক্রের ৪/৫ জন মোটরসাইকেল ০২টি রেখে পালিয়ে যায়।

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল কায়েস আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পাঁচদোনা এলাকায় ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযানে ৩টি মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন