Logo
Logo
×

সারাদেশ

কিশোরগঞ্জে ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৭:০৪ পিএম

কিশোরগঞ্জে ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ এক নারীসহ তিন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ। 

মঙ্গলবার (০৫ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় জেলা শহরের বত্রিশ টেনু শাহার গলি এলাকার একটি বসত ঘর থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শহরের বত্রিশ এলাকার মৃত আব্দুল গনি মিয়া ছেলে মো. আব্দুল কাইয়ুম (৪০) শহরের নিউটাউন পশ্চিম তারাপাশা এলাকার মৃত আ. মান্নানের ছেলে মো. মজিবুর রহমান (৫২) ও সদর উপজেলার কানিকাটা এলাকার মো. মজিবুর রহমানের মেয়ে রোজিনা খাতুন ওরফে মেঘলা (১৯)।

পুলিশ জানায়, বত্রিশ এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র মাদক কেনাবেচা করছে—এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছিল। গতকাল সোমবার সন্ধায় কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের একটি টিম বত্রিশ টেনু শাহার গলি সংলগ্ন আসামি আব্দুল কাইয়ুমের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে। কাইয়ুমের ঘরের দ্বিতীয় কক্ষে তল্লাশি চালায়। এ সময় অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫৫ পিস ইয়াবা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, কিশোরগঞ্জ শহরকে মাদকমুক্ত করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বত্রিশ এলাকার এই চক্রটি দীর্ঘদিন ধরে যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিল।

তিনি আরও বলেন, মাদকের সঙ্গে জড়িত কেউ রেহাই পাবে না। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন