Logo
Logo
×

সারাদেশ

লবণমাঠে বজ্রপাতে জেলের মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ১০:৪২ পিএম

লবণমাঠে বজ্রপাতে জেলের মৃত্যু

কক্সবাজারের টেকনাফে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) বিকেলে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকার একটি লবণমাঠে এ ঘটনা ঘটে।

নিহত সরোয়ার কামাল (৩৮) খারাংখালী নতুন পাড়ার বাসিন্দা নুরুল আলমের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, সরওয়ার কামাল নাফ নদীতে মাছ ধরে ফেরার পথে লবণ মাঠ এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এসময় তিনি বজ্রপাতে আক্রান্ত হলে লবণমাঠে লুঠিয়ে পড়েন। পরে পার্শ্ববর্তী লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হোয়াইক্যংয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শাহজালাল বিষয়টি নিশ্চিত করে বলেন, সরওয়ার কামালের পরিবারে ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে। পারিবারিকভাবে রাতেই তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন