Logo
Logo
×

সারাদেশ

দাদিকে কুপিয়ে হত্যা, ঘাতক নাতি আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০২:২৭ পিএম

দাদিকে কুপিয়ে হত্যা, ঘাতক নাতি আটক

ময়মনসিংহের ফুলপুরে মাদকের টাকা না পেয়ে আয়েশা আক্তার (৭৮) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত নাতির বিরুদ্ধে। 

বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের জাটিয়া গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। 

এ ঘটনায় ঘাতক নাতি জসিম উদ্দিনকে (২৮) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। নিহত আয়েশা আক্তার ঘাতক নাতি জসিমের সঙ্গে একই বাড়িতে থাকতেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, বাবা মারা যাওয়ার পর মা বিয়ে করে অন্যত্র চলে গেলে দাদির কাছে থাকতে শুরু করে জসিম। বড় হওয়ার সঙ্গে সঙ্গে মাদকে জড়িয়ে পরে। ছেলে নেশাগ্রস্ত হয়ে যাওয়ায় তার মা জমিজমা ননদের কাছে হস্তান্তর করেন। বেশ কয়েকদিন ধরে মাদক ক্রয়ের জন্য দাদির কাছে টাকা দাবি করে জসিম। টাকা না পেয়ে জমি ফেরত নেয়া নিয়ে প্রায়ই তার দাদির সঙ্গে ঝগড়া করত। 

এ নিয়ে বুধবার রাতে দাদি-নাতির মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাড়ির উঠানে দাদিকে দা দিয়ে উপর্যুপরি কোপালে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই আয়েশার মৃত্যু হয়। পরে উত্তেজিত এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং স্থানীয়দের সহায়তায় ঘাতক জসিম উদ্দিনকে আটক করা হয়েছে। এ সময় উত্তেজিত জনতা আসামিকে মারধরের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন