Logo
Logo
×

সারাদেশ

মনোহরগঞ্জে কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎহীন পুরো এলাকা

Icon

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৭:১০ পিএম

মনোহরগঞ্জে কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎহীন পুরো এলাকা

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায়  কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের সব গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার (২৬ এপ্রিল) গভীর রাতে হঠাৎ বয়ে যাওয়া প্রবল কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে একাধিক বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এবং অনেক জায়গায় তার ছিঁড়ে যায়। এতে গভীর রাত থেকেই পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে পুরো উপজেলায় অন্ধকারে নিমজ্জিত হওয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বিদ্যুৎ অফিস মনোহরগঞ্জ জোনাল অফিস সূত্রে জানা যায়, কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে

মনোহরগঞ্জ জোনাল অফিসের ( ডিজিএম) এ কে এম আজাদ জানান, কালবৈশাখী ঝড়ে খুঁটি ভেঙে পড়ায় এবং অন্যান্য সমস্যা একসাথে হওয়ায় সরঞ্জাম পৌঁছাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে ইতোমধ্যেই বিদ্যুৎ বিভাগের কর্মীরা মেরামত কাজের জন্য ঘটনাস্থলে গিয়ে প্রায় ৫০% কাজ সম্পন্ন করেছেন, সবকিছু ঠিক থাকলে দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন করা সম্ভব হবে বলে আশ্বাস দিয়েছে তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন