Logo
Logo
×

সারাদেশ

হাটহাজারীতে অস্ত্রসহ ১৮ মামলার আসামি গ্রেফতার

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পিএম

হাটহাজারীতে অস্ত্রসহ ১৮ মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রামের হাটহাজারীতে অবৈধ অস্ত্রসহ মো. ওসমান গণি প্রকাশ মনা (৩৫) নামে ১৮ মামলার আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ওসমান গণি হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের জাফর আহম্মদের পুত্র।

রবিবার দুপুরে চিকনদন্ডী ইউনিয়নের একটি পাঁচতলা ভবনে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও অন্যান্য সরঞ্জামসহ তাকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা ও হাটহাজারী থানা পুলিশ উক্ত ভবনে যৌথ অভিযান পরিচালনা করে একটি বিদেশি ৭.৬৫ পিস্তল (ম্যাগাজিনসহ), তিনটি একনলা শর্টগান, ১১ রাউন্ড ৭.৬৫ পিস্তলের তাজা গুলি, রাইফেলের গুলি, ১৭ রাউন্ড শর্টগানের কার্তুজ, দেশীয় ধারালো অস্ত্র (চাপাতি ও সুইচ গিয়ার চাকু), নগদ ৫১ হাজার টাকা, বিভিন্ন মডেলের একাধিক মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রীসহ তাকে গ্রেফতার করা হয়।

পরে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে, আসামি অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে নেতৃত্ব প্রদান ও অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রয়ের সঙ্গে সম্পৃক্ত।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক দুই আসামি হৃদয় (৩০) ও রাজু (৩২)-এর সংশ্লিষ্টতার বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। তাদের গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করছে।

হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় অস্ত্র আইন, ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। একই সঙ্গে সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ ১৮টি মামলা রয়েছে বলে জানা যায়। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন