Logo
Logo
×

সারাদেশ

গাইবান্ধায় বজ্রপাতে দুই শিশুসহ ৪ জনের মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পিএম

গাইবান্ধায় বজ্রপাতে দুই শিশুসহ ৪ জনের মৃত্যু

ছবি- সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া, সুন্দরগঞ্জের ধোপাডাংগা ও ফুলছড়িতে পৃথক বজ্রপাতে দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এ ঘটনাগুলো ঘটে।

মৃতদের মধ্যে রয়েছেন সুন্দরগঞ্জ উপজেলার শিশু ফুয়াদ ও তার চাচাতো ভাই রাফি, সাদুল্লাপুর উপজেলার আলী আকবর এবং ফুলছড়ি উপজেলার একজন অজ্ঞাত ব্যক্তি।

ধোপাডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান মণ্ডল জানান, দক্ষিণ ধোপাডাংগার বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান সুজা চৌধুরীর বাড়ির বারান্দায় খেলা করছিলেন তার শিশু পুত্র ফুয়াদ ও মুজাহিদের সন্তান রাফি। দুপুরে বজ্রপাত হলে তারা গুরুতর আহত হয়। পরে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সাদুল্লাপুর উপজেলার কামারপাড়ায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে আহত হন মিজানুর রহমান নামে এক যুবক। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফুলছড়ি উপজেলার বুলবুলির চরে বজ্রপাতে মারা যান কৃষক আলী আকবর। একই উপজেলায় আরও একজনের মৃত্যু হয়েছে, তবে তার নাম জানা যায়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন