Logo
Logo
×

সারাদেশ

স্ত্রীর তালাকের পর অভিমানে গায়ে আগুন, মাদকাসক্ত স্বামীর মৃত্যু

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পিএম

স্ত্রীর তালাকের পর অভিমানে গায়ে আগুন, মাদকাসক্ত স্বামীর মৃত্যু

স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ ও তালাকের পর অভিমানে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন নজরুল ইসলাম নামের এক ব্যক্তি। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গুরুতর দগ্ধ অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শুক্রবার রাত সোয়া ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ইসলামের বাড়ি আড়িয়া ইউনিয়নে। তাঁর সংসারে দুই ছেলে সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি কোনো কাজ করতেন না এবং শ্বশুরবাড়িতেই অবস্থান করতেন।

ইউনিয়ন পরিষদের সদস্য ঝর্ণা বেগম জানান, জুয়া ও মাদকের কারণে নজরুল ইসলাম পাড়া-প্রতিবেশীর কাছ থেকে বিপুল পরিমাণ টাকা ধার করেছিলেন। এসব নিয়ে পরিবারে অশান্তি বাড়তে থাকে। একপর্যায়ে সেই বিরোধ চরমে পৌঁছালে তাঁর স্ত্রী তাঁকে তালাক দেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, দেনার চাপ ও দাম্পত্য কলহের কারণে নজরুল ইসলাম মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্ত্রীর তালাকের পর হতাশা থেকে তিনি এই চরম পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন