Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পিএম

নরসিংদীতে শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

নরসিংদীতে স্কুল থেকে ফেরার পথে ১০ টাকার প্রলোভন দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে নরসিংদী সদর উপজেলায় এই ঘটনা ঘটে।

ঘটনার পর শিশুটিকে চিকিৎসা দিতে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্ত ধর্ষক আবুল কালাম আজাদ (৫৫)কে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ আর উৎকণ্ঠা দেখা দিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতোই প্রাথমিক বিদ্যালয় ক্লাস শেষে বাড়ি ফিরেছিল প্রথম শ্রেণিতে পড়ুয়া ওই শিশুটি। বাড়ির কাছে আসলে তার প্রতিবেশী চাচা (বাবার খালাতো ভাই) আবুল কালাম আজাদ তাকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে যায়। পরে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে ছেড়ে দেয়। শিশুটি বাড়িতে গিয়ে তার মায়ের কাছে বর্ণনা দিলে তাকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এলাকাবাসী এই খবরে বিক্ষুব্ধ হয়ে আবুল কালামকে ধরে গণধোলাই দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। ৭ বছরের এই শিশুর সাথে নির্মম এই ঘটনায় হতবাক পরিবারের সদস্যসহ এলাকাবাসী। দ্রুত সময়ে তার উপযুক্ত শাস্তির দাবিও তাদের।

মেয়ের মা বলেন, আমার এই শিশু সন্তানের সাথে এমন নির্মম কাজ করেছে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। এই শাস্তি দেখে যেন এমন কাজ আর কেউ না করে।

এদিকে নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানার কবির জানিয়েছেন, হাসপাতালে আনার পরই শিশুটিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। প্রাইভেসি বজায় রেখে সব পরীক্ষা-নিরীক্ষায় সেবা দেওয়া হবে। 

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন বলেন, সংবাদ পাওয়ার পরই এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জেনেছি, এই বিষয়ে সর্বোচ্চ আইনি সেবা দেয়া হবে ভিকটিমের পরিবারকে।  

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন