Logo
Logo
×

সারাদেশ

বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল, সম্পাদক পল্লব

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পিএম

বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল, সম্পাদক পল্লব

বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে শফিকুল ইসলাম শফিক এবং সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ হোসেন পল্লব নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হয়েছেন লতিফুল আব্দুল লতিফ এবং কোষাধ্যক্ষ পদে মামুনুর রশিদ। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান কমল, প্রদর্শনী সম্পাদক আল আমিন এবং সদস্য পদে সাবু ইসলাম নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুস সালাম এবং সদস্য ছিলেন সিরাজুল ইসলাম।

নির্বাচন শেষে সংক্ষিপ্ত আলোচনায় বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ বক্তব্য দেন। তাঁরা বলেন, জয়-পরাজয় নয়, সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে এগিয়ে নিতে হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন