Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় কিশোর খুনের জেরে দুজনকে ছুরিকাঘাত

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পিএম

বগুড়ায় কিশোর খুনের জেরে দুজনকে ছুরিকাঘাত

বগুড়ায় এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার জেরে আরও দুজনকে ছুরিকাঘাত করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে শহরের ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম (১৭) ফুলতলা এলাকার সাদিকুল ইসলামের ছেলে। আহতরা হলেন একই এলাকার তুহিন (১৬) ও তুর্য (২২)। তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে সিয়াম বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় কথাকাটাকাটির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিয়ামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এর জেরে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তুহিন ও তুর্য ছুরিকাহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন