Logo
Logo
×

সারাদেশ

ঋণের বোঝা নিয়ে স্ত্রীর সাথে কলহের জেরে রামুতে যুবকের আত্মহত্যা

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০০ পিএম

ঋণের বোঝা নিয়ে স্ত্রীর সাথে কলহের জেরে রামুতে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের রামুতে ‘এনজিও ঋণ’ নিয়ে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার সকালে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের আদর্শগ্রাম এলাকার ভাড়া বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান, রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ।

মৃত উদ্ধার ইসমত হোসাইন তাকিব (২৯) চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা গ্রামের মৃত মোহাম্মদ মহসিনের ছেলে।

তিনি দীর্ঘদিন ধরে রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঞ্জেখানা ঢালারমুখ আদর্শগ্রাম এলাকায় দুবাই প্রবাসী মো. জসিম উদ্দিনের ভাড়া বাসায় পরিবার সহ বসবাস করছেন।

স্থানীয়দের বরাতে পরিদর্শক মোহাম্মদ ফরিদ বলেন, দীর্ঘদিন ধরে ইসমত হোসাইন তাকিবের সঙ্গে স্ত্রী রুবায়েত সারমিন মনিরা’র মধ্যে নানা বিষয়ে মতবিরোধের জেরে পারিবারিক কলহ চলছিল।

বুধবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে। বিবাদের এক পর্যায়ে তাকিব তার স্ত্রীকে বের করে দিয়ে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করে দেয়।

তিনি বলেন, “ সকালে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে স্থানীয়রা ইসমত হোসাইন তাকিবকে দীর্ঘসময় ধরে ডাকাডাকি করে কোন সাড়া পাননি। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙ্গে বৈদ্যুতিক পাখার সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেছে। বুধবার রাত ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে যেকোনো সময় তিনি আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা পুলিশের। “

স্থানীয়রা জানিয়েছেন, ইসমত হোসাইন তাকিব বেশ কিছু টাকা ঋণগ্রস্ত ছিলেন। এই ঋণের বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া ও পারিবারিক অশান্তি লেগে থাকত। ঋণের বোঝা সইতে না পেরে এবং পারিবারিক কলহের জেরে তিনি এই চরম পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উদ্ধার করা মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান, পরিদর্শক ( তদন্ত ) মোহাম্মদ ফরিদ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন