Logo
Logo
×

সারাদেশ

দাবি-দাওয়া কমিয়ে শিক্ষার মানোন্নয়নে জোর দেওয়ার আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পিএম

দাবি-দাওয়া কমিয়ে শিক্ষার মানোন্নয়নে জোর দেওয়ার আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী

দাবি-দাওয়া নয়, শিক্ষার মানোন্নয়নে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, দেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিকল্প নেই।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বগুড়ার পাঁচ তারকা মম ইন হোটেলে জেলা প্রশাসনের আয়োজনে স্কুল, কলেজ ও মাদরাসার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সরকারের অঙ্গীকার হলো শিক্ষার মান উন্নয়ন। এ লক্ষ্যে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমে গুরুত্ব বাড়ানো হবে। পাশাপাশি ধাপে ধাপে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

পরীক্ষা পদ্ধতি নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, শিক্ষাব্যবস্থার দীর্ঘসূত্রিতা কমিয়ে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন করতে হবে, যাতে শিক্ষার্থীদের সময় নষ্ট না হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে মনিটরিং জোরদারের কথাও উল্লেখ করেন তিনি।

প্রতিষ্ঠানপ্রধানদের উদ্দেশে তিনি বলেন, বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষকরা প্রায়ই দাবি-দাওয়া তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেন, শিক্ষকদের আর আন্দোলন বা চাপ প্রয়োগের প্রয়োজন হবে না; সরকারের পক্ষ থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষকদের প্রতি তার আহ্বান, শিক্ষার মান বাড়ানোর দিকে বেশি মনোযোগ দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, শিক্ষকদের রাজনীতি থেকে সরে এসে পেশাগত মানোন্নয়নে মনোযোগ দেওয়া উচিত। পাশাপাশি জিপিএ পদ্ধতি ও মূল্যায়ন ব্যবস্থার বিষয়ে নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সভায় আরও বক্তব্য দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে বগুড়ার বিভিন্ন কলেজ, স্কুল ও মাদ্রাসা প্রধানেরা উপস্থিত ছিলেন। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন