Logo
Logo
×

সারাদেশ

কক্সবাজারে ডাকাতি করতে গিয়ে আটক ৩

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পিএম

কক্সবাজারে ডাকাতি করতে গিয়ে আটক ৩

কক্সবাজারের রামুতে একটি বসতবাড়িতে ডাকাতির করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে ডাকাত দলের তিন সদস্য।

রোববার (০৫ এপ্রিল) রাতে রামুর ঈদগড়ের বড়বিল চরপাড়া এলাকার মোবাইল দোকানদার জাহেদুল ইসলামের বসতবাড়িতে ডাকাতির এ চেষ্টা চালানো হয় বলে জানিয়েছেন  ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম।

আটকরা হলেন, রামুর হজায়ারিয়ানালার মৃত মনির আহমেদের ছেলে মো. জাহিদুল ইসলাম (২৭), ঈদগড়ের চরপাড়ার বদিউর রহমানের ছেলে নাছির উদ্দিন (১৮) এবং একই এলাকার মফিজ আহমেদের ছেলে মোবারক মিয়া (১৬)।

আটক মোবারকের বিরুদ্ধে রামু থানায় একটি অস্ত্র মামলা থাকার তথ্য জানিয়েছে পুলিশ।

ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম বলেন, ডাকাতির উদ্দেশ্যে একদল দুর্বৃত্ত জাহেদুল ইসলাম নামের এক ব্যবসায়ীর ঘরে প্রবেশ করে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তিনজনকে আটক করতে সক্ষম হয়। তবে ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটকদের নিজেদের হেফাজতে নেয়। 

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন