Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা খুন

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১০:৩০ পিএম

বগুড়ায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা খুন

বগুড়ার শিবগঞ্জে শাহানাজ বেগম (৭০) নামে অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (০৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ময়দানহাটা ইউনিয়নের মহব্বত নন্দীপুর এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত শাহানাজ বেগম ওই এলাকার মৃত আবুল খালেকের স্ত্রী। তিনি কৃষি ব্যাংকের সাবেক প্রিন্সিপাল ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ তার ভাতিজা হাসপাতালে নিয়ে যান।

নিহতের ভাতিজা সুজন বলেন, তারা সন্ধ্যা ৭ টায় দাড়িদহ বাজারে ছিলেন। এমন সময় হঠাৎ খবর পায় কিছু লোক বাসায় ঢুকছে। তারা বাসায় গিয়ে দেখে গলা দিয়ে রক্ত বের হচ্ছে তিনি বিছানার উপর শুয়ে আছেন। তারা দ্রুত সিএনজি করে শজিমেকে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন