Logo
Logo
×

সারাদেশ

বগুড়ার শেরপুরে অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রি: মোবাইল কোর্টের অভিযান, জরিমানা

Icon

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পিএম

বগুড়ার শেরপুরে অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রি: মোবাইল কোর্টের অভিযান, জরিমানা

বগুড়ার শেরপুর উপজেলার করতোয়া বাসস্ট্যান্ড এলাকায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) বিকাল ৪ টায় পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী একাধিক ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

অভিযান চলাকালে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির প্রমাণ পাওয়ায় ‘আসমা ট্রেডার্স’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরও দুইজন খুচরা বিক্রেতাকে যথাক্রমে ২ হাজার ও ১ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বাজারে সিলিন্ডার গ্যাসের নির্ধারিত মূল্য অমান্য করে বেশি দামে বিক্রির প্রবণতা ঠেকাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় শেরপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন