Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পিএম

রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক সাংবাদিকের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী পশ্চিমপাড়া এলাকার বাইতুন নূর জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মসজিদের গেটে দাঁড়ালে তার উপর এ হামলার ঘটনা ঘটে। 

আহত সাংবাদিক মো. নূর আলম বলেন, তিনি দৈনিক জনকণ্ঠের রূপগঞ্জের নিজস্ব সংবাদদাতা হিসেবে কর্মরত। তার দাবি, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার কয়েকজন ব্যক্তি পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। মসজিদের সামনে আগে থেকেই ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা তার পথরোধ করে। এ সময় তারা ধারালো রামদা, চাপাতি, ছুরি, লোহার রড ও হকিস্টিক নিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

ভুক্তভোগীর অভিযোগ, হামলার এক পর্যায়ে প্রধান অভিযুক্ত মো. সিরাজুল ইসলাম অন্যদের নির্দেশ দেন তাকে হত্যা করতে। পরে মসজিদের মুসল্লিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করলে প্রাণে রক্ষা পান। এ সময় হামলাকারীরা মামলা করলে হত্যার হুমকিও দেয় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পর স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন নূর আলম।

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে সিরাজুল ইসলাম, শাওন, শফিক, শহিদুল্লাহ, সানাউল্লাহ, ইমাম হোসেন শান্ত ও শিপুসহ অজ্ঞাত আরও ৭-৮ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এ এইচ এম সালাউদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি এবং ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন