Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় ফসলি জমির মাটি কাটার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পিএম

বগুড়ায় ফসলি জমির মাটি কাটার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক এস এম বাকী বিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রির অভিযোগে দায়ের করা একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। শুক্রবার দুপুরে উপজেলার মানিকদীপা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, বাকী বিল্লাহ নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং থানায় নেওয়া হয়।

তিনি আরও জানান, ফসলি জমির মাটি কাটার অভিযোগে করা মামলাটিই তাঁর বিরুদ্ধে একমাত্র মামলা; থানায় তাঁর নামে অন্য কোনো মামলা পাওয়া যায়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন