Logo
Logo
×

সারাদেশ

ডেকে নিয়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০১:২৫ পিএম

ডেকে নিয়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফোনে ডেকে নিয়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। পরে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) কল পেয়ে আহত অবস্থায় তরুণীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নাহিদ ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (০১ এপ্রিল) দুপুরে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) রাতে ধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, মোবাইলে মেয়েটির সঙ্গে সাদ্দাম সেখ (৩০) নামের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের জেরে সাদ্দাম মেয়েটিকে মোবাইলে দেখা করার কথা বলে ডেকে নেয়। পরে সাদ্দাম ও তার বন্ধু নাহিদ ইসলাম তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। তার দাবি, আরও দুই বন্ধু সঙ্গে ছিল। ফোন পেয়ে মেয়েটিকে উদ্ধার করা হয়।

ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, মেয়েটিকে উদ্ধার করে ভাঙ্গা থানায় নিয়ে আসার পর মামলা করেন তিনি। পরে মেডিকেল পরীক্ষার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও বলেন, জড়িত সন্দেহে নাহিদ নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরার চেষ্টা করছে পুলিশ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন