Logo
Logo
×

সারাদেশ

সিলেটের সব পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

Icon

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৯:২৮ এএম

সিলেটের সব পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

‘প্রশাসনের অযথা হয়রানি’র প্রতিবাদে সিলেটের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য তেল ও তরল গ্যাস (সিএনজি) বিক্রি বন্ধ ঘোষণা করেছেন পাম্প মালিকরা। এতে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে পুরো বিভাগজুড়ে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১২টার দিকে এ ঘোষণা দেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির নেতারা।

পাম্প মালিকদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া উপেক্ষিত থাকায় তারা বাধ্য হয়ে এ কর্মসূচি ঘোষণা করেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।

এদিকে আকস্মিক এই সিদ্ধান্তে সিলেটজুড়ে পরিবহণ খাতে অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে। সাধারণ ভোক্তাদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির সেক্রেটারি হুমায়ূন আহমেদ বলেন, পাম্প মালিকরা প্রশাসনের পক্ষ থেকে জরিমানার আড়ালে চাঁদাবাজির শিকার হচ্ছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি উপেক্ষিত থাকায় ও চাঁদাবাজির অভিযোগে বাধ্য হয়ে বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

পাম্প মালিকদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন