Logo
Logo
×

সারাদেশ

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে নারী-শিশুসহ ৭ রোহিঙ্গা উদ্ধার

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৪:১৩ পিএম

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে নারী-শিশুসহ ৭ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জিন্মি থাকা নারী ও শিশুসহ সাত রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

উদ্ধারদের মধ্যে ১ জন শিশু ও ৬ জন নারী। তারা সবাই টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সোমবার বিকালে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার একটি বসত বাড়িতে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে কয়েকজন লোককে জিন্মি রাখার খবর পায় কোস্ট গার্ড। পরে কোস্ট গার্ডের একটি দল সন্দেহজনক বসত ঘরটিতে অভিযান চালায়। এতে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন পাচারকারি দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়েও তাদের আটক করা সম্ভব হয়নি।

“ পরে পাচারকারিদের গোপন আস্তানা হিসেবে ব্যবহৃত বসত ঘরটি তল্লাশী চালিয়ে পাচারের উদ্দ্যেশে আটকে রাখা নারী ও শিশুসহ ৭ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। “

উদ্ধার হওয়াদের তথ্যের বরাতে কোস্ট গার্ডের এ গণমাধ্যম বলেন, সাগরপথে মালয়েশিয়া পাচারে কয়েকটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে। তারা বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সংগ্রহ করে। উদ্ধার হওয়াদের মালয়েশিয়া পাচারের জন্য ঘরটিতে জিন্মি রেখেছিল।

উদ্ধারদের স্বজনদের কাছে ফেরত পাঠানোর পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান, লে. কমান্ডার সাব্বির আলম।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন