Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে মাদক নিমূলে মাদকবিরোধী সভা

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৮:৫৮ পিএম

সোনারগাঁয়ে মাদক নিমূলে মাদকবিরোধী সভা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক নিমূলে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর টিটির বাড়ী এলাকায় এ সভায় প্রধান অতিথি হিসেসে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. মহিববুল্লাহ।

তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আস্থা ফিডের পরিচালক ব্যবসায়ী সাইফুল ইসলাম বাবু, সোনারগাঁ থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) মো. রিফাত, সোনারগাঁ থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) ছারোয়ার হোসেন, তালতলা তদন্ত কেন্দ্রের এস আই সেলিম মিয়া, এ এস আই রিফাত হোসেন, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর, নোয়াগাঁও সেচ্ছাসেবক দলের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল্লাহ মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সমাজকে মাদকমুক্ত করতে হলে প্রশাসন ও সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি জুয়া ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি দূর করতে হবে।

যুবসমাজকে রক্ষা করতে প্রতিটি পরিবারকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা। মাদক ও অপরাধ দমনে পুলিশের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে মিডিয়াকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন