Logo
Logo
×

সারাদেশ

জুলাই যোদ্ধা খোরশেদ হত্যাকাণ্ড

প্রধান আসামি ‘কাকা তারেক’ ৫ দিনের রিমান্ডে

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৫:৪৭ পিএম

প্রধান আসামি ‘কাকা তারেক’ ৫ দিনের রিমান্ডে

কক্সবাজারের জুলাই যোদ্ধা ও ছাত্রদল নেতা খোরশেদ আলম হত্যার ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামি মোহাম্মদুল হক প্রকাশ কাকা তারেকের ৫ দিনের রিমান্ড মুঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৯ মার্চ) দুপুরে কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল আযম শুনানি শেষে এই রিমান্ডের আবেদন মঞ্জুর করেন বলে জানান কক্সবাজার সদর থানার ওসি ওসি মো. ছমিউদ্দিন।

তিনি জানান, পুলিশের পক্ষে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৫ মার্চ রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্ট এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন ছাত্রদল নেতা খোরশেদ আলম। এ ঘটনায় পরদিন চকরিয়ার খুটাখালী এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত তারেককে গ্রেপ্তার করে।

শুক্রবার রাতে ঘটনায় নিহতের ছোট ভাই নওশাদ আলম বাদী হয়ে তারেককে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা ৭ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেন। পুলিশ মামলাটি নথিভুক্ত করেছে। মামলায় প্রধান সাক্ষী করা হয়েছে নিহতের বান্ধবী নারী সমন্বয়ক রাইসা সুলতানা তারিনকে।

নিহত খোরশেদ আলম শহরে পূর্ব পাহাড়তলী ইউসূলেরঘোনা এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে। তিনি কক্সবাজার শহর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং জুলাই-আগস্ট অভ্যুত্থানের সমন্বয়ক।

প্রধান অভিযুক্ত মোহাম্মদুল হক প্রকাশ কাকা তারেক কক্সবাজারের রামু উপজেলার খোন্দকার পাড়ার মোজাম্মেল হকের ছেলে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন