Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় নিজের সেচ ঘরের পাশ থেকে কৃষকের লাশ উদ্ধার

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০২:১৬ পিএম

বগুড়ায় নিজের সেচ ঘরের পাশ থেকে কৃষকের লাশ উদ্ধার

বগুড়ার গাবতলীতে একটি শ্যালো মেশিনের ঘরের পাশ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৯টার দিকে উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়া গ্রামের সালমারা বিলের চরে তাঁর লাশ পাওয়া যায়।

নিহতের নাম মো. আব্দুল লতিফ আকন্দ (৬৫)। তিনি নিশিন্দারা পাচমাইল এলাকার মৃত মোবারক আকন্দের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল লতিফ আকন্দ পেশায় কৃষক ছিলেন। তিনি সালমারা বিলের চরে নিজের শ্যালো মেশিনের ঘরে অবস্থান করে জমিতে সেচের কাজ করতেন। শনিবার রাতে সেচ দেওয়ার জন্য তিনি ওই ঘরেই ছিলেন। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে পালিয়ে যায়।

রবিবার সকালে স্থানীয় লোকজন শ্যালো মেশিনের ঘরে তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

নিহতের ভাতিজা সোহেল জানান, সকাল ৮টার দিকে খবর পেয়ে এসে দেখি চাচাকে কারা যেন হত্যা করে উলঙ্গ অবস্থায় ধানের ক্ষেতের ভেতরে ফেলে রেখে চলে গেছে। সেচ ঘর ভেঙে গেছে৷ হয়তো রাতে কোন ধস্তাধস্তি হয়েছে। 

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন